```
মধুপুরে বিএনপি নেতার কারখানায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

মধুপুরে বিএনপি নেতার কারখানায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের কারখানায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় গতাকাল (শনিবার ৩মে) রাতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার মহিষমারা গ্রামে শুক্রবার দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের […]

টাংগাইলে থামছেই না পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

টাংগাইলে থামছেই না পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি থামছেই না। সেচের ভরা মৌসুমে ট্রান্সফরমার চুরির ঘটনায় অনেক স্কিম বন্ধ রয়েছে। অনেক স্থানে সেচ-সংকটে থোড় বোরো ধান পুড়ে যাচ্ছে।  জানা যায়, টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-০১। তদারকির অভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্প এখানে জনপ্রিয়তা পায়নি। ফলে সুলভ […]

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ, দেবর-ভাতিজা গ্রেপ্তার

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ, দেবর-ভাতিজা গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূকে (১৯) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দেবর ও ভাতিজার বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর মধুপুর থানায় ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পর দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার (২৮ এপ্রিল) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল এলাকার সায়েদ আলীর ছেলে শামীম (২৩), গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও […]

মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ, বাবাকে জুতাপেটা

মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ, বাবাকে জুতাপেটা

টাঙ্গাইলের মধুপুরে প্রধান শিক্ষকের মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করেরন শিক্ষক বাবা। তারই অজুহাতে নিজ অফিস কক্ষে বহিরাগত নারীদের দ্বারা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। জানাযায়,শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ এনে একদল বহিরাগত নারী মধুপুর পৌর এলাকার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে শারিরীক নির্যাতনসহ জুতা পেটার মতো ঘটনা ঘটিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আকাশী […]

অভিনেতা সিদ্দিককে বেধড়ক মারধর করে থানায় সোপর্দ!

অভিনেতা সিদ্দিককে বেধড়ক মারধর করে থানায় সোপর্দ!

জানাযায় আজকে (মঙ্গলবার ২৯ এপ্রিল বিকেল ৪টার পর) রাজধানী ঢাকার কাকরাইল এলাকায়  সিদ্দিক নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে স্লোগান দিতে দিতে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওতে তার গায়ের কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং তাকে থানায় সোপর্দ করার সময় উপস্থিত ব্যক্তিরা স্লোগান দিতে থাকেন। ভিডিওতে একজন ধারাভাষ্যকার বলছিলেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে […]

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৫৫) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তবে নিহত অটোরিকশা যাত্রীর নাম-পরিচয় পাওয়া […]

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি” এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা […]

বন-জঙ্গল কমে যাওয়ায় ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায়

বন-জঙ্গল কমে যাওয়ায় ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায়

দেশের বিভিন্ন জায়গার গত তিন দশকে বনভূমি যেভাবে কমেছে একই সঙ্গে কমেছে মধুপুরগড় এলাকার বনভূমি। সেই সঙ্গে বন থেকে হারিয়ে গেছে চেনা-অচেনা ফুল, ফল, লতা, পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। তিন দশক আগেও শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় ছিল বুনোফল ‘আনাই’। বন-জঙ্গল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায়। একসময় বুনোফল আনাই হাটে-বাজারে বিক্রি করতে […]

সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ফোন ও জুতা কিনেছেন লাবনী আক্তার লিজা নামের এক নারী। গত কাল বৃহস্পতিবার ১৭ এপ্রিল শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালায় পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে পুনরায় সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। পরিবার ও পুলিশ […]

মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ

মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ

টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগের পক্ষ থেকে এক নওমুসলিম নারীর বাড়ি ভেঙে দেওয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ওই সড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় তারা বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করেন এবং সড়কেই নামাজ আদায় করেন। মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকায় এক খৃষ্টধর্মীয় গারো নারী কয়েক বছর আগে […]

```

আমাদের মধুপুর ২৪