```
মধুপুরে ঔষধের দোকানে হামলা

মধুপুরে ঔষধের দোকানে হামলা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার রায়পাড়ায় গত শনিবার রাত ৮টার দিকে নেশার ওষুধ বিক্রি না করার ঘটনাকে কেন্দ্র করে সোহাগ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গুরুতর আহত ফার্মেসির মালিক ফজলুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি চেতনানাশক-নেশার ওষুধ কেনার জন্য ওই […]

ভূঞাপুরে আওয়ামীলীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

ভূঞাপুরে আওয়ামীলীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলররাও রয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। পুলিশ জানায়, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় […]

এখন চারদিকে গণতন্ত্র ও ভোটের শত্রু

এখন চারদিকে গণতন্ত্র ও ভোটের শত্রু

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘আমরা ১৭ বছর এক ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করেছি। এখন দেখি সরকারের ভেতরে-বাইরে শত্রু। আগে ছিল এক শত্রু, এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে।’’ তিনি বলেন, ‘‘কোনো শত্রুকে ভয় পাই না। আমাদের সঙ্গে সাধারণ জনগণ আছে, জাতি আছে। ড. […]

মধুপুরে ৩ ইটভাটাকে ৫লাখ টাকা জরিমানা

মধুপুরে ৩ ইটভাটাকে ৫লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে তিন ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত তিন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেডের সদস্যরা। […]

টাংগাইল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

টাংগাইল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ। নিহত ছানোয়ার হোসেন জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, […]

মধুপুরে সরিষার বাম্পার ফলন

মধুপুরে সরিষার বাম্পার ফলন

আলকামা সিকদারঃ সবুজ মাঠের বুকে এ যেন এক হলুদের রাজ্য। রাশি রাশি ফুটে আছে সরিষার ফুল। দিগন্ত জোড়া হলুদ আর হলুদ। চারদিকে তাকালে দেখা মেলে হলুদের আভা। মৌ মৌ ঘ্রাণে নেচে উঠে মনপ্রাণ। চারদিকে মৌমাছিদের আনাগোনা মধু সংগ্রহের জন্য। এ যেন অপরূপ এক সৌন্দর্য। টাঙ্গাইলের মধুপুর উপজেলার দিগন্তজোড়া মাঠে সবুজের মাঝে হলুদ সরিষা ফুল যেন […]

মির্জাপুরে অথৈ মনিকে নেশার ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে

মির্জাপুরে অথৈ মনিকে নেশার ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘ওরা আমার মেয়েকে ডাক্তার হতে দিল না। মধুপুরে বেড়াতে নিয়ে গিয়ে সহপাঠীরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। আমি তাদের বিচার চাই।’ এভাবেই বিলাপ করে কান্না করছিলেন কুমুদিনী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী অথৈ মনির মা আলেয়া বেগম। তিনি মেয়ের কথা বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে অথৈ মনির গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার […]

মধুপুরে সুমী আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মধুপুরে সুমী আক্তার নামে এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সুমী আক্তার নামে দাখিল পরীক্ষার্থী এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আউশনারা ইউনিয়নের আউশনারা পূর্ব লাইনপাড়া এলাকায় তার ফুফুর বাড়ির একটি রুমে সিলিং ফ্যান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে এ বছর আউশনারা লাইনপাড়া দাখিল […]

রাজনীতি করে যা কামিয়েছেন ড. আব্দুর রাজ্জাক

রাজনীতি করে যা কামিয়েছেন ড. আব্দুর রাজ্জাক

একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন। এ প্রশ্নের সোজা কোনো উত্তর নেই। একই কথা পেশাজীবী কিংবা ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে হয়তো কিছু একটা জবাব পাওয়া যাবে। কত টাকার মালিক হওয়া সম্ভব। সে প্রশ্নের উত্তরও একটু ভেবে দিতে হবে সবাইকে। দেশের একশ্রেণির মানুষই হয়তো এর জবাব দিতে মিটমিটিয়ে হাসবে। তারা হলেন অসৎ রাজনীতিবিদ। কারণ এক জীবনে […]

মধুপুর-ধনবাড়ীতে শীত জেঁকে বসেছে

মধুপুর-ধনবাড়ীতে শীত জেঁকে বসেছে

নিজস্ব প্রতিনিধিঃ পৌষের মধ্য ভাগে এসে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীসহ আশপাশের জেলা-উপজেলায় কনকনে শীত জেঁকে বসেছে। সারা দিন সূর্যের মুখ দেখা না যাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে হালকা হিমেল বাতাস বইতে থাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপ বাড়ার কারণে গরিব অসহায় রিকশা চালক থেকে শুরু করে দিনমজুর শ্রেণীর মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেন না। […]

```

আমাদের মধুপুর ২৪