দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ
দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩টি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা অথবা উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রসমূহে নির্বাচনি দ্রব্যাদিসহ […]

