```
কালিহাতীতে ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে বেনজির আহমেদ টিটো

কালিহাতীতে ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে বেনজির আহমেদ টিটো

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীর জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কস্তুরিপাড়া, রাজাফৈর ও সিংনাসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও সভা করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক […]

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের ৩টি আসন। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক […]

ঢাকায় বিমান দুর্ঘটনায় টাংগাইল বিএনপির দোয়া

ঢাকায় বিমান দুর্ঘটনায় টাংগাইল বিএনপির দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন কোর্টবিল্ডিং জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে […]

টাংগাইলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

টাংগাইলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি এবং জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক […]

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় […]

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জিয়ামঞ্চসহ অংগ ও সহযোগী দল সম্মিলিত ভাবে এ কর্মসূচি পালন করে। এ সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির […]

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি-আব্দুস সালাম পিন্টু

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি-আব্দুস সালাম পিন্টু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু থেমে নেই। আপনাদের খেয়াল রাখতে হবে এই চক্রান্তকারীরা যেন জয়ী হতে না পারে। জনগণের সম্পদ যেন জনগণের হাতেই থাকে। বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত না […]

জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে-সাইদ সোহরাব

জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে-সাইদ সোহরাব

বাংলাদেশের জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহসীন হলের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব। শনিবার (১২ জুলাই) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়ন এবং ‘জাতীয় ফতোয়া বিভাগ’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা […]

বেকারত্ব দূরীকরণে শিল্পাঞ্চল গড়ায় গুরুত্ব দেওয়া হবে-মধুপুরে ফকির মাহবুব আনাম স্বপন

বেকারত্ব দূরীকরণে শিল্পাঞ্চল গড়ায় গুরুত্ব দেওয়া হবে-মধুপুরে ফকির মাহবুব আনাম স্বপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। তিনি সোমবার দুপুরে উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়িতে এই সভার আয়োজন করেন। এ সময় ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বেকরারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন শিল্পাঞ্চল গড়া। আর শিল্পাঞ্চল করার জন্য প্রয়োজন গ্যাস। তাই বিএনপি ক্ষমতায় এলে মধুপুরে […]

ঘাটাইলে বৃষ্টি মাথায় নিয়ে গণসংযোগ করছে এস এম ওবায়দুল হক নাসির

ঘাটাইলে বৃষ্টি মাথায় নিয়ে গণসংযোগ করছে এস এম ওবায়দুল হক নাসির

বৃষ্টি উপেক্ষা করে চলছে গণসংযোগ। পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার বার্তা। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল সদর ইউনিয়নের রামপুর স্কুল, করিমপুর প্রাইমারি স্কুল ও শাহপুর টিজংশন মোড়ে পথসভা করে স্থানীয় বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  এস এম ওবায়দুল […]

```

আমাদের মধুপুর ২৪