```
টাঙ্গাইল আদালত চত্তরের সুস্বাদু ঝাল চাপড়ি

টাঙ্গাইল আদালত চত্তরের সুস্বাদু ঝাল চাপড়ি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরের ডিস্ট্রিক্ট আদালত চত্বর এলাকার একটি দোকানে তৈরি হয় ঝাল চাপড়ি। ইতোমধ্যে এই সুস্বাদু খাবারটি অনেকের পছন্দের তালিকায় ঢুকেছে। টাঙ্গাইল পৌরর আদালত চত্বর এলাকায় প্রায় ২৫ বছর আগে এই ঝাল চাপড়ি বানানো শুরু হয়। এরপর থেকে এর কদর দিন দিন বেড়েছে সাধারণ মানুষের কাছে। দাম কম ও সুস্বাদু খাবার হওয়ায় সব […]

ঘাটাইলের ধলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

ঘাটাইলের ধলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আজ রবিবার ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি এলাকার ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ […]

কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার

কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে হাঁস ছাড়তে গিয়ে লাশ ভাসতে দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার […]

তেজগাঁওয়ে বস্তির আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে জানা যাবে-ডিএমপি কমিশনার

তেজগাঁওয়ে বস্তির আগুন নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে জানা যাবে-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধিঃ কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুনটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, আমরা এখানে যতটুকু দেখেছি, অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস […]

ঘাটাইলের কলা চাষি কৃষকদের মুখে দুশ্চিন্তার ভাঁজ

ঘাটাইলের কলা চাষি কৃষকদের মুখে দুশ্চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিনিধিঃ এক বছর মেয়াদি ফসল কলা। বারো মাস লাভের আশায় কলাচাষ করেছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাষিরা। সম্প্রতি হরতাল-অবরোধের কারণে কলার দাম তেমন না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের চোখে মুখে। উপজেলার এক-তৃতীয়াংশই পাহাড়ি অঞ্চল। চলতি মৌসুমে ১১৫০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সাগরদীঘি, দেওপাড়া, ধলাপাড়া, লক্ষিন্দর, রসুলপুর, সন্ধানপুর ও সংগ্রামপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে […]

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা সূচকে দেশসেরা

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা সূচকে দেশসেরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সর্ব উত্তরের উপজেলার নাম মধুপুর। টাঙ্গাইল শহর থেকে মধুপুরের দূরত্ব ৪৮ কিলোমিটার। অপর দিকে মধুপুর থেকে জামালপুর ও ময়মনসিংহের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার। তিন জেলার মিলনস্থলে অবস্থিত আনারসের রাজধানী ও ইতিহাস খ্যাত শালবনের এলাকা মধুপুর। তিন দিকেই জেলা শহরের দূরত্ব বেশি হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীর চাপ বেশি হয়ে থাকে মধুপুর […]

ভৈরবে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী  নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গতকাল  ৪ জানুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজার বালুর মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়ারচর) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, […]

দেশের উন্নয়ন এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

দেশের উন্নয়ন এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জের মানুষ। এর আগে, বিকেল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এ […]

গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে-ওবায়দুল কাদের

গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন দলে দলে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে। দেশে শত্রু, বিদেশেও শত্রু। এ শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী […]

নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না,জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ-কাদের সিদ্দিকী

নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না,জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ-কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না, একটি জাল ভোট ধরতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে, ৫টি জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ দেওয়া হবে। নির্বাচনে ভোটার উপস্থিতি না বাড়লে আমার কিছুই হবে না, সারা দুনিয়ায় […]

```

আমাদের মধুপুর ২৪