আম পরিবহনে বিশেষ ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে স্বল্প খরচে ঢাকা রুটে আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। শুক্রবার (৫ জুন) থেকে ‘ম্যাংগো স্পেশাল’ নামের ট্রেনে সপ্তাহে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় পণ্য পরিবহন করা হবে। ট্রেনটিতে ছয়টি ওয়াগন থাকছে। এতে আম ছাড়াও শাকসবজিসহ যেকোনও পার্সেলযোগ্য মালামাল বহন করা যাবে। প্রতিকেজি পণ্য বহনের জন্য সর্বোচ্চ ভাড়া […]

করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

বগুড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার (৭৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের সূত্র জানায়, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সংসদ সদস্য আলহাজ সিরাজুল হক তালুকদারের বড় ছেলে ও সাবেক সংসদ সদস্য […]

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনার রূপসা উপজেলার জাবুসা মোড়ে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফয়সাল (২৭)। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেবা গ্রিনলাইন নামে একটি বাস জাবুসা মোড়ে কাজী সোবহান ফিলিং স্টেশনের কাছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী […]

ঘূর্ণিঝড় আম্পানে খুলনা বিভাগের ১৩শ’ স্কুল ক্ষতিগ্রস্ত

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে খুলনা বিভাগের ১২শ’ ৯৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৫২টি প্রাথমিক বিদ্যালয় ও ৯৪৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপপরিচালক মেহেরুন নেছা জানান, আম্পানের আঘাতে খুলনা বিভাগের ৩৫২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ […]

বিশ্ববিদ্যালয়ের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ও জামাত নেতা মুজিবুর রহমান এবং তার তিন ভাইসহ চার জনের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল হামিদ বাদী হয়ে ভূয়া কাগজপত্র সৃজন ও জাল জালিয়াতির অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ […]

বিশেষ সহায়তার তালিকায় ব্যাংকার, ইউপি সদস্য, চাকরিজীবী ও নেতাকর্মীদের নাম

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার নগদ আড়াই হাজার টাকার তালিকায় ইউপি সদস্য ও দলীয় ১২ জনের অন্তর্ভুক্তির বিষয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এখনও সরকারি চাকরিজীবী, বিভিন্ন ভাতাভোগী, প্রবাসী ও উচ্চবিত্তদের নাম রয়ে গেছে তালিকায়। এসব বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যে ১২ জনের বিষয়ে শোকজ করা হয়েছে সেই […]

রূপগঞ্জে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে একটি পিকআপ ভ্যানের চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। বুধবার (৩ জুন) রাত ২টার দিকে রূপগঞ্জের কোশাব এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রূপগঞ্জের আউখাব এলাকার এওয়ান পোলার পোশাক কারখানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত আশিকুর রহমান। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কাঠুর গ্রামের আব্দুল বারীর ছেলে। পুলিশ জানায়, বুধবার […]

লঞ্চের নকশা করোনার সুরক্ষায় নিশ্চিত করে না: নৌপ্রতিমন্ত্রী

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘লঞ্চের নকশা করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করে না। তারপরও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। মার্চের প্রথম থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রীসেবা দিতে পারি সে বিষয়ে মার্চের ২০ তারিখে একটি যৌথসভা করেছি। তার চারদিন পরে লকডাউন হয়েছে। সেকারণে সেটা বাস্তবায়ন হয়নি। লকডাউন তোলার […]

কালীগঞ্জে দোকান ভাড়া নিয়ে , মার্কেট মালিকের নামে মিথ্যা মামলা মারধর

২৮/০৫/২০২০ ইং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দোকান ভাড়া নিয়ে , মার্কেট মালিকের নামে মিথ্যা মামলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন এর কালভৈরব বাজার খালেক সুপার মার্কেট এলাকায় অবস্থিত প্রকাশ্যে মোঃ ফারুক মিয়া পিতা মোঃ আওলাদ হোসেন সং- শ্রীখাতা খোদরপাড়া লাটি সোটা দিয়ে ত্রাস সৃষ্টি করে অবৈধভাবে ২ টি দোকান ভাড়া না দেয়ার চেষ্টা করে […]