সখীপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জন গ্রেফতার

সখীপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরে ভুক্তভোগীর বাবা মফিদ উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ […]

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলদুয়ারে শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলদুয়ারে শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব-১৪ এর ৩ নম্বর কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৫)। তিনি পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের […]

ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীন (১৮) গ্রেফতার

ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীন (১৮) গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীনকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। সেইসঙ্গে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ র‌্যাবের সহায়তায় সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, ঘাটাইলে কলেজপড়ুয়া নাবালিকা মেয়েকে আসামি নাসির উদ্দীন […]

টাংগাইলে পতিতাপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনি গ্রেফতার

টাংগাইলে পতিতাপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনি গ্রেফতার

টাঙ্গাইল যৌনপল্লি থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখার সময় তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। শাহ জনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার মো. ইসরাফিলের ছেলে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলার আসামি। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে […]

টাংগাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার

টাংগাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার

টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে গণঅভ্যুত্থানকালে কর্মরত ছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানায়, আমিনুল ইসলাম ৫ আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে […]

সখীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

সখীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে  সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে […]

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, স্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। […]

এলেঙ্গায় ৪৯কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

এলেঙ্গায় ৪৯কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব প্রদ্ধতিতে তুলা বোঝাই মিনি ট্রাকে গাঁজা বহনকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার গভীর রাতে উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে আমিনুল ট্রাক চালক এবং বাবু ট্রাকের হেলপাড়। মোজাহিদ […]

সখীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসান গ্রেফতার

সখীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসান গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। সূত্র জানায়, সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন মেহেদী। […]

মির্জাপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে স্বামীকে অপহরণ, স্ত্রীসহ গ্রেফতার ৬ জন

মির্জাপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে স্বামীকে অপহরণ, স্ত্রীসহ গ্রেফতার ৬ জন

টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ওই নারী অপহরণের শিকার ব্যক্তির স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত রহিম মিয়াকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই […]