```
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে উপজেলার বৃহত্তর রামপুর পেশাজীবি এসোসিয়েশনের উদ্যোগে বৈদুতিক সামগ্রী বিতরণ করা হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ডুয়েটের কম্পিউটার সায়েন্স […]

কালিহাতীতে দুই নৌকার সংঘর্ষে শিশুর মৃত্যু

কালিহাতীতে দুই নৌকার সংঘর্ষে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে এক শিশু মারা গেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিহাতী পৌরসভার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। নিহত শিশু কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে অপু পাল (১২)। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া […]

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। গত শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোচালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের শওকত মণ্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়ন চন্দ্র দাস। এর আগে শুক্রবার ভোরে একইস্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়।  পুলিশ […]

কালিহাতীতে ইউএনওকে ফোন করে নিজের বিয়ে বন্ধ করল স্কুল ছাত্রী

কালিহাতীতে ইউএনওকে ফোন করে নিজের বিয়ে বন্ধ করল স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। রোববার (৬ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে। ফোন পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভার সিলিমপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে […]

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে স্বীকৃতি স্বারক প্রদান

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে স্বীকৃতি স্বারক প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ মানব সেবায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে শুভেচ্ছা ও স্বীকৃতি স্বারক প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। রোববার (৬ অক্টোবর) সকালে তার কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের হাতে এ স্বারক তুলে দেন ইউএনও। জানা যায়, প্রায় ৩ বছর ধরে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন মানব সেবায় […]

টাংগাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

টাংগাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার […]

কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ “দশম গ্রেড আমাদের দাবি নয় আামাদের অধিকার” শ্রোগানে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড অধিকার প্রাপ্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার (২ অক্টোবর) বিকেলে কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান […]

কালিহাতীতে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

কালিহাতীতে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিন্যাউড়ী যুব সমাজের উদ্যোগে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামে লাঠিবাড়ি খেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা শেখ লুৎফর রহমান। আফরোজ হোসেন খানের সভাপতিত্বে লাঠিবাড়ি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

কালিহাতীতে ৪টি ড্রেজার মেশিন জব্দ

কালিহাতীতে ৪টি ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভিয়াইল বিলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন […]

কালিহাতীতে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল কালিহাতীতে বাংলাদেশ ইসলামী আন্দোলনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি  মোজাম্মেল হক লাভলু সভাপতিত্বে বক্তব্য করেন প্রধান অতিথি  বাংলাদেশ  ইসলাম আন্দোলন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।  প্রধান বক্তা ছিলেন লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি উপস্থিত […]

```

আমাদের মধুপুর ২৪