```

যমুনা সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা নদীর ওপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে ২০.২১ শতাংশ টাকা সাশ্রয়ে ৫ বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান। রবিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে তাদের […]

গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিলো যে এই দেশটা আমাদের-টিটু

গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিলো যে এই দেশটা আমাদের-টিটু

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং কালিহাতীর মাটি ও মানুষের নেতা বেনজির আহমেদ টিটো বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিলো যে এই দেশটা আমাদের। এই দেশের নেতা এই দেশের মানুষই নির্বাচিত করবে, শেখ হাসিনা নয়। শেখ হাসিনা জুলুম, নির্বাচন, খুন, গুম, কারাবন্দি করে মানুষের বাকরুদ্ধ করেছিলেন। আজ ছাত্রজনতা বুকের তাজা রক্ত […]

কালিহাতীতে  বিএনপির মতবিনিময় সভা

কালিহাতীতে বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। সোমবার (১২ আগস্ট) উপজেলা হলরুমে বিএনপির সকল অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে […]

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের শ্যামশৈল এলাকার নিউ ধলেশ্বরী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় প্রভাবশালী বালুখেকোরা ওই বালু বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে করে বালু দস্যূরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছেন। জানা যায়, যমুনা নদীর উৎসমুখে নিউ ধলেশ্বরী নদী হতে শ্যালশৈল এলাকায় গোহালিয়াবাড়ী ইউনিয়নের […]

কালিহাতীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা ও দলিল লেখকেরা। রোববার (১১ আগস্ট) সকালে কয়েক শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে সাব-রেজিস্টারের কার্যালয় ঘেরাও করে। পরে সাব-রেজিস্টারের কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল কালিহাতী বাসস্ট্যান্ড, থানা ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে […]

ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার শিক্ষার্থীরা

ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজকান্দি-পলশিয়া ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবী। এছাড়াও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ। শুক্রবার ও শনিবার (১০ আগস্ট) দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি-যমুনা সেতু বাজার, সিরাজকান্দি বাজার, […]

কালিহাতীতে এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

কালিহাতীতে এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাবলু সিকদার নামের এক ব্যবসায়ী বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় নগদ টাকাসহ বাড়িতে থাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলা সহেদেবপুর ইউনিয়নের দক্ষিণ চমুরিয়া গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর চাচা মোফাজ্জল হোসেন ও […]

কালিহাতীতে শিক্ষার্থীরা ময়লা আবর্জনা পরিষ্কার করলেন

কালিহাতীতে শিক্ষার্থীরা ময়লা আবর্জনা পরিষ্কার করলেন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় দিনে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাসস্ট্যান্ড এলাকায় কালিহাতী এনআরবিসি ব্যাংকের সহায়তায় ২৫টি ডাস্টবিন স্থাপন করেন। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালিহাতী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে কাজ করাসহ শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কালিহাতী বাসস্ট্যান্ড, হাসপাতাল সড়ক ও কলেজ মোড় এলাকায় ডাস্টবিন স্থাপন করেন শিক্ষার্থীরা। এ সময় […]

জীবনে আর কোনো দলের রাজনীতি করবেন না লতিফ সিদ্দিকী

জীবনে আর কোনো দলের রাজনীতি করবেন না লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন সদ্যঃসাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। শনিবার (১০ আগস্ট) বিকেলে সন্তোষে মাওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা জানিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সন্তোষে সমবেত লোকদের উদ্দেশে ক্তৃতাকালে লতিফ সিদ্দিকী […]

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্নস্থানে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জনের মতো আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ পিছু হটে […]

```

আমাদের মধুপুর ২৪