ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু। ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটির একটি বাসের পেছনে […]

ঘাটাইলের ধলাপাড়ায় বিএনপির সমাবেশ

ঘাটাইলের ধলাপাড়ায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধলাপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গত শনিবার বিকালে ধলাপাড়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জনসভায় নেতাকর্মীদের ঢল নামে। ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা […]

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী […]

ঘাটাইলে বিয়ে পাগল আবছারের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

ঘাটাইলে বিয়ে পাগল আবছারের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ মো. আবছার উদ্দিন মোগল। বয়স সত্তর ছুঁই ছুঁই। বিয়ে করেছেন ৫/৬টি। ঘাটাইলের সংগ্রামপুরের ছনখোলা গ্রামের এই বৃদ্ধের বিরুদ্ধে শুধু একাধিক বিয়ে নয়, স্ত্রী, সন্তান, পরিবার ও প্রতিবেশীদের নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে একজন স্ত্রীও তার সংসারে নেই। সারা দিন জুয়া, মাদকের নেশায় মত্ত হয়ে থাকেন এমন অভিযোগ তার সন্তান হুমায়ুনের। তিনি জানান, […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় শাহ সুলতান ফাহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কের কামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর […]

ঘাটাইলে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির জনসভা

ঘাটাইলে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির জনসভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা  লুৎফর রহমান খান আজাদ। ৭নং দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান […]

ঘাটাইলে ষাড়ের গুঁতায় গৃহবধুর মৃত্যু

ঘাটাইলে ষাড়ের গুঁতায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বাড়ি যাওয়ার সময় ষাড়ের গুঁতায় লক্ষ্মী রানী (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা রুহুল কবীর হারিছ। নিহত গৃহবধূ লক্ষ্মী রানী দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের গ্রাম পুলিশ হীরালালের স্ত্রী। পুলিশ ও […]

ঘাটাইলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা

ঘাটাইলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক  ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। “শব্দ শিখুন, ভাষা শিখুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ […]

ঘাটাইলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহিস্কার

ঘাটাইলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহিস্কার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অশালীন মন্তব্য, অনৈতিক কাজকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘাটাইল উপজেলা বিএনপি’র এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আ.খ.ম রেজাউল করিম ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ২নং ঘাটাইল সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত শনিবার টাঙ্গাইল […]

ঘাটাইলে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইলে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগণ। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। আল আমিনের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ […]