ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একাব্বর আলী নামে এক ব্যক্তি। গত রোববার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী দুলাল মিয়া জানান, একাব্বর আলী মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য ফলমুল কিনতে বাসা থেকে […]

ঘাটাইলে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই

ঘাটাইলে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দত্তগ্রামে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ক্ষতি হয়েছে ১২ লাখ টাকা। স্থানীয় ইউপি সদস্য হাতেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের দত্তগ্রামের কোডবাড়ি পাড়ার শাহজাহান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শাহাজাহান আলীর বৃদ্ধা মা কদভান […]

ঘাটাইলে বনের জায়গায় ঘর-বাড়ি দালান নির্মানের মহোৎসব

ঘাটাইলে বনের জায়গায় ঘর-বাড়ি দালান নির্মানের মহোৎসব

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জের বিভিন্ন বিটে ফরেষ্টের জায়গায় চলছে ঘর-বাড়ি দালান নির্মানের মহোৎসব। স্থানীয়রা বলছেন বন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রকাশ্যে তোলা হচ্ছে এ সব স্থাপনা। সরেজমিনে ঘাটাইলের ঝড়কা বিটের ৩০০ গজ পশ্চিম-দক্ষিনে আব্দুল আজিজ কাশু নামের জনৈক ব্যাক্তি দালান নির্মান করছেন। স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হননি কেউই। কারণ […]

ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোররা

ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোররা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় গরু চোরের সদস্যরা। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী গরুগুলো উদ্ধার করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, চুরি করা পাঁচটি গরু নিয়ে ট্রাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে […]

ঘাটাইলে বাখাটেদের টাকা না দেওয়ায় প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অপচেষ্টা

ঘাটাইলে বাখাটেদের টাকা না দেওয়ায় প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অপচেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেওপাড়া ইউনিয়নের চাম্বলতলা এলাকায় স্থানীয় বখাটেদের টাকা না দেওয়ায় এক প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও স্থানীয় এক নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের রহমতখার বাইদ গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে মো. নাজমুল […]

ঘাটাইলে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা

ঘাটাইলে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা

ঘাটাইলে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাম্বলতলা গ্রামের চৌরাসা মিনহাজ তালুকদার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একছাত্রীকে অপহরণের পর ২২ দিন আটকে রেখে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশ অভিযোগ আমলে না নেওয়ায় রোববার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে ভুক্তভোগী […]

ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার স্বামী।  শুক্রবার (১৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। নিহতের নাম পাপিয়া বেগম (৪৫)। সে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাঞ্জানা গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। নিহতের ভাতিজা ফারুক […]

ঘাটাইলে পিকআপের ধাক্কা ১০ পোশাককর্মী আহত

ঘাটাইলে পিকআপের ধাক্কা ১০ পোশাককর্মী আহত

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে পিকআপে কর্মস্থলে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ১০ জন পোশাককর্মী। এই ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল ভোর ৫টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বাঞ্চলের আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ঈদগাঁহ মাঠ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ […]

ঘাটাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঘাটাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে খেলার মাঠ চত্বরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় ঘাটাইল  উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন […]

ঘাটাইলে হাত-পায়ের রগ কেটে ব্যবসায়ীর সর্বস্ব লুট

ঘাটাইলে হাত-পায়ের রগ কেটে ব্যবসায়ীর সর্বস্ব লুট

টাঙ্গাইলের ঘাটাইলে জুলহাস (২৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে ঢুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হাত-পায়ের রগ কেটে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১২ এপ্রিল) গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস উপজেলার দিঘর ইউনিয়নের ছামনা গ্রামের […]