ঘাটাইলের সাগরদীঘিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ব্যাটারিচালিত অটো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তারই বন্ধু মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের সাগরদীঘি আসলাম মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার আব্দুল জলিল […]

