```
মির্জাপুরে শিশু ধর্ষণ, দেড় লাখ টাকায় ধামাচাপার চেষ্টা

মির্জাপুরে শিশু ধর্ষণ, দেড় লাখ টাকায় ধামাচাপার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশু ও তার পরিবারের লোকজন ভয়ে মুখ না খুললেও ঘটনাটি জানাজানি হয়ে গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতাব্বররা গ্রাম্য সালিশের আয়োজন করে। […]

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরো ২ জন গ্রেফতার

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরো ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে শিক্ষা সফরগামী ৩টি বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করলো। সোমবার দুপুরে […]

ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার ইটভাটার মালিককে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এ জরিমানা করেন। এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ টাকা, সালাম ব্রিকসকে সাত লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ […]

মির্জাপুরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত

মির্জাপুরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিনিধিঃ রমজানের শুরুতেই বাজারে দেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ভোক্তার। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ […]

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামী মির্জাপুর থেকে আটক

কাশিমপুর কারাগার থেকে পালানো আসামী মির্জাপুর থেকে আটক

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাত হোসেন (৪০) টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার ওমর আলীর ছেলে৷ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার […]

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞপুরে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক […]

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় দুজন আটক

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় দুজন আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের তিনটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষ্মণের বাধা […]

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় মামলা

ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরগামী আলম পরিবহনের ৩টি বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন৷ এর আগে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় […]

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নেত্রকোনা জেলার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে বাস ডাকাতির মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাই রাজিব হোসেনকে আশুলিয়া থানার ধানসোনা এলাকার পশ্চিম পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) […]

টাংগাইলে বাসে ডাকাতির ঘটনায় আরও ২জন আটক

টাংগাইলে বাসে ডাকাতির ঘটনায় আরও ২জন আটক

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন। এর আগে বৃহস্পতিবার রাতে […]

```

আমাদের মধুপুর ২৪