বাস ডাকাতির ঘটনায় ২ আসামীর স্বীকারোক্তি
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের দুইজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। তবে স্বীকারোক্তি দিতে রাজি না হওয়ায় গ্রেপ্তার অপর একজনকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দুইজনের স্বীকারোক্তিমুলক জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট নওরিন করিম। স্বীকারোক্তি […]

