কালিহাতীতে চেক জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এর আগে গত ২৮ নভেম্বর ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় ওয়ারেন্টভুক্ত আসামি’ শিরোনামে […]

