```
হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে-নাহিদ ইসলাম

হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে-নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সামনে কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। গত ৭ মাসে জনগণের সঙ্গে পদে পদে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য, থাকবে না। সবই রয়ে গেছে, শুধু হাসিনা দিল্লীতে চলে গিয়েছে। […]

মির্জাপুরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দলের উপজেলা কার্যালয়টি উদ্বোধন করেন এনসিপির টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন। মির্জাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক আকাশ বাবু উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেন পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের টাঙ্গাইল জেলা আহ্বায়ক অ্যাডভোকেট […]

টাংগাইলে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে

টাংগাইলে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে এনসিপির নেতৃবৃন্দ ফুল না দিয়েই চলে যায়। এ ব্যাপারে জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত […]

এনসিপির মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

এনসিপির মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মির্জাপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো: আকাশ বাবু উজ্জলকে আহবায়ক এবং অ্যাডভোকেট মো: লিটন হোসেনকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১১ মে) রাতে জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদর রহমান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট লিটন […]

গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না

গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না

এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন […]

ঘাটাইলে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

ঘাটাইলে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পথসভায় বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চব্বিশের […]

মির্জাপুরে এনসিপি নেতাদের নিয়ে জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মির্জাপুরে এনসিপি নেতাদের নিয়ে জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র জমা

এনসিপি নেতাদের সাথে নিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময় নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগম উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র গ্রহণ করে সহকারি রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন […]

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। ঘোষিত ১২৫টি আসনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে চারটি আসনে চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এতে টাঙ্গাইল-১ […]

শাপলা প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নেব-সারজিস আলম

শাপলা প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নেব-সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‍“আমরা মনে করি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না। আমরাও চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোরণের জন্য নির্বাচন হোক, ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নেই।” তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নেবে না। আইনগত […]

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। তিনি বলেন, টাঙ্গাইলে মারুফ হত্যার আসামিদের […]

```

আমাদের মধুপুর ২৪