কালিহাতীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে এলেঙ্গা ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া এলেঙ্গা ক্লিনিককে ৪ হাজার টাকা ও কালিহাতী সদরের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন […]

