কালিহাতীতে রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাছেদের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বাছেদের দাফন রাষ্ট্রীয় সম্মানের সহিত সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় কালিহাতী পৌর এলাকার ঘুনী আরাফা ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে তাঁকে ঘুনী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম মুক্তিযোদ্ধার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল […]

