গোপালপুরে বিনামূল্যে শিশুবিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে শতাধিক শিশু নিউরোলজি ও অটিজম বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডাঃ বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। […]

