```
ঘাটাইলে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা সাদৃশ্য লোহার বস্তু ‍উদ্ধার

ঘাটাইলে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা সাদৃশ্য লোহার বস্তু ‍উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য গর্ত খনন করার সময় একটি অবিস্ফোরিত মর্টারের গোলা সাদৃশ্য লোহার বস্তুর সন্ধান পাওয়া গেছে। আজ রবিবার ২১ জানুয়ারি সকাল ১০টার সময় ঘাটাইল পৌরসভাস্থ থানা বাউন্ডারির বাইরে পূর্ব ও দক্ষিণ পাশে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য গর্ত খননের সময় অবিস্ফোরিত মর্টার গোলা সাদৃশ্য জীর্ণ লোহার বস্তুটির সন্ধান পাওয়া যায়। […]

ঘাটাইলে বনের ভেতর, আবাসিক এলাকা, স্কুল-মসজিদ, তিন ফসলি জমিতে গড়ে উঠা ইটভাটা নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকি

ঘাটাইলে বনের ভেতর, আবাসিক এলাকা, স্কুল-মসজিদ, তিন ফসলি জমিতে গড়ে উঠা ইটভাটা নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বনের ভেতর, আবাসিক এলাকা, স্কুল-মসজিদের পাশে তিন ফসলি জমিতে গড়ে উঠা ইটভাটা নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকি। প্রভাবশালী মালিক পক্ষ লাইসেন্স না করেই উচ্চ আদালতে রিট করে বছরের পর বছর এসব অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে তারা আইন না মানায় এক দিকে বনের গাছ ও কৃষকের আবাদী ফসল নষ্ট হচ্ছে।  […]

ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলাপাড়া কলেজ মোড় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর […]

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েএশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েএশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফের  আয়োজনে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, […]

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭) জানুয়ারী সকাল ১১টায় ঘাটাইল উপজেলা প্রশাসন উপজেলা অডিটোরিয়ামে এই উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি মানুষের সঙ্গে মত বিনিময় করেন […]

ঘাটাইল উপজেলার সংরক্ষিত বনের শাল-গজারি কাটার যেন উৎসব চলছে

ঘাটাইল উপজেলার সংরক্ষিত বনের শাল-গজারি কাটার যেন উৎসব চলছে

নিজস্ব প্রতিনিধিঃ শাল বাংলাদেশের পরিচিত গাছ। গোড়া থেকে চারা গজায় বলে এই গাছকে গজারি নামে চেনে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মানুষ। এ গাছ কাটা নিষিদ্ধ করেছে সরকার। অথচ শালবনে খুশি মনে চলছে কুঠারের আঘাত। কি দিন, কি রাত প্রতিনিয়ত শালবনে রক্ত ঝরছে। স্থানীয়রা জানান, কুঠার বাহিনীর সঙ্গে নাকি সখ্য রয়েছে রক্ষকদের। দিনেও নাকি তারা চলে […]

ঘাটাইলে গত কয়েক দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার পাঁচ শতাধিক গাছ চুরি

ঘাটাইলে গত কয়েক দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার পাঁচ শতাধিক গাছ চুরি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিটের সত্তুর বাড়ি পাগারপার চালায় গোপনে গজারি  গাছ  কাটার হিড়িক পরেছে। বটতলী বিটের বিট কর্মকর্তা হেলালুর রহমান এর যোগসাজসে সঙ্গবদ্ধ চোরের দল সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গজারি গাছ কেটে নিচ্ছে। এরই ধারা বাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি সোমবার গভীর রাতে পাগারপার চালায় বড় বড় কয়েকটি গজারি […]

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সবুজ শ্যামল এক গ্রাম ডাকিয়া পটল। এ গ্রামের বুক চিরে বয়ে গেছে বিশাল এক জলাধার মলাদহ। এছাড়া রয়েছে আরো ছোট কয়েকটি বিল। এ বিলগুলোতে প্রতিবছরের মতো এবারো এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। নিত্যদিন ভোরের কুয়াশার আঁচল চিরে দলবেধে আসা পাখির ডানার শো-শো শব্দ আর কলতানে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। […]

ঘাটাইলে এমপি রানাকে সংবর্ধনা

ঘাটাইলে এমপি রানাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমানুর রহমান খান রানাকে উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও নাগরিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৬ জানুয়ারি দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের […]

ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি। এসব ইটভাটায় পুড়ছে বনের কাঠ। ধ্বংস হচ্ছে বনাঞ্চল। হুমকিতে পড়েছে পরিবেশ। ইটভাটায় দেদার বনের কাঠ পোড়ালেও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। ইটভাটা মালিক সমিতির তথ্যমতে, ঘাটাইল উপজেলায় ইটভাটার সংখ্যা ৫০টি। এর মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ১৪টির। হাইকোর্টে রিট করে চলছে ১৬টি। সম্পূর্ণ অবৈধের তালিকায় রয়েছে […]

```

আমাদের মধুপুর ২৪