```
ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েএশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েএশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফের  আয়োজনে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, […]

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭) জানুয়ারী সকাল ১১টায় ঘাটাইল উপজেলা প্রশাসন উপজেলা অডিটোরিয়ামে এই উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি মানুষের সঙ্গে মত বিনিময় করেন […]

ঘাটাইল উপজেলার সংরক্ষিত বনের শাল-গজারি কাটার যেন উৎসব চলছে

ঘাটাইল উপজেলার সংরক্ষিত বনের শাল-গজারি কাটার যেন উৎসব চলছে

নিজস্ব প্রতিনিধিঃ শাল বাংলাদেশের পরিচিত গাছ। গোড়া থেকে চারা গজায় বলে এই গাছকে গজারি নামে চেনে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মানুষ। এ গাছ কাটা নিষিদ্ধ করেছে সরকার। অথচ শালবনে খুশি মনে চলছে কুঠারের আঘাত। কি দিন, কি রাত প্রতিনিয়ত শালবনে রক্ত ঝরছে। স্থানীয়রা জানান, কুঠার বাহিনীর সঙ্গে নাকি সখ্য রয়েছে রক্ষকদের। দিনেও নাকি তারা চলে […]

ঘাটাইলে গত কয়েক দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার পাঁচ শতাধিক গাছ চুরি

ঘাটাইলে গত কয়েক দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার পাঁচ শতাধিক গাছ চুরি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিটের সত্তুর বাড়ি পাগারপার চালায় গোপনে গজারি  গাছ  কাটার হিড়িক পরেছে। বটতলী বিটের বিট কর্মকর্তা হেলালুর রহমান এর যোগসাজসে সঙ্গবদ্ধ চোরের দল সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গজারি গাছ কেটে নিচ্ছে। এরই ধারা বাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি সোমবার গভীর রাতে পাগারপার চালায় বড় বড় কয়েকটি গজারি […]

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সবুজ শ্যামল এক গ্রাম ডাকিয়া পটল। এ গ্রামের বুক চিরে বয়ে গেছে বিশাল এক জলাধার মলাদহ। এছাড়া রয়েছে আরো ছোট কয়েকটি বিল। এ বিলগুলোতে প্রতিবছরের মতো এবারো এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। নিত্যদিন ভোরের কুয়াশার আঁচল চিরে দলবেধে আসা পাখির ডানার শো-শো শব্দ আর কলতানে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। […]

ঘাটাইলে এমপি রানাকে সংবর্ধনা

ঘাটাইলে এমপি রানাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমানুর রহমান খান রানাকে উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও নাগরিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৬ জানুয়ারি দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের […]

ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটার ছড়াছড়ি। এসব ইটভাটায় পুড়ছে বনের কাঠ। ধ্বংস হচ্ছে বনাঞ্চল। হুমকিতে পড়েছে পরিবেশ। ইটভাটায় দেদার বনের কাঠ পোড়ালেও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। ইটভাটা মালিক সমিতির তথ্যমতে, ঘাটাইল উপজেলায় ইটভাটার সংখ্যা ৫০টি। এর মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ১৪টির। হাইকোর্টে রিট করে চলছে ১৬টি। সম্পূর্ণ অবৈধের তালিকায় রয়েছে […]

ঘাটাইলে শীতবস্ত্র নিয়ে গভীর রাতে মানুষের দুয়ারে এমপি আমানুর রহমান খান রানা

ঘাটাইলে শীতবস্ত্র নিয়ে গভীর রাতে মানুষের দুয়ারে এমপি আমানুর রহমান খান রানা

নিজস্ব প্রতিনিধিঃ ষাটোর্ধ বয়সী নুরজাহান বেগম (প্রতীকী) ঘুমিয়ে ছিলেন তার জীর্ণ ঘরটিতে। রোববার ১৪ জানুয়ারি শীতের গভীর রাতে মানুষজনের ডাকে ঘর থেকে বাইরে বের হয়ে তিনি দেখেন, তার সামনে শীত নিবারণের জন্য একটি কম্বল নিয়ে দুয়ারে দাড়িয়ে আছেন স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান রানা। ঘুম ঘুম চোখে আবেগআপ্লুত হয়ে কম্বলটি নিয়ে আমানুরের মাথায় হাত বুলিয়ে […]

ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু

ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চোর ধরতে গিয়ে মানিক মিয়া (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়া গ্রামে দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের নূরুল ইসলাম মাস্টারের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, ময়মনসিংহ থেকে ঘাটাইলে এসে মানিক মিয়া গ্যাস সিলিন্ডার ও চুলার […]

ঘাটাইলের ধলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

ঘাটাইলের ধলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আজ রবিবার ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি এলাকার ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ […]

```

আমাদের মধুপুর ২৪