```
টাংগাইল সদর থানার এসআই রাফিউল এর বদলি অন্য থানায় হলেও সেখানে যোগদান করেননি

টাংগাইল সদর থানার এসআই রাফিউল এর বদলি অন্য থানায় হলেও সেখানে যোগদান করেননি

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রাফিউল করিমকে বাসাইল থানায় বদলি করা হলেও তিনি এখন পর্যন্ত সেখানে যোগদান করেননি। উল্টো প্রভাব খাটিয়ে বদলি ঠেকাতে তদবীর করছেন বলে অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের স্বাক্ষরিত ১৪৪১/১(৬)/আরও) বদলির আদেশে বলা হয়, জনস্বার্থে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিউল করিমকে বদলি করা হল। […]

টাংগাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প শীর্ষক কর্মশালা

টাংগাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প শীর্ষক কর্মশালা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় টাঙ্গাইলে “প্রকল্প কার্যক্রম মূল্যায়ন ও পর্যালোচনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে প্রকল্প কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী (টাঙ্গাইল) এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা […]

টাংগাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ ! নিহত ২

টাংগাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ ! নিহত ২

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ […]

আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে

আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ‘টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা’ প্রকল্পের উদ্বোধন করা হলো। শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় পুনঃখনন কাজের […]

টাংগাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

টাংগাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং টাঙ্গাইল পৌর এলাকার নদী তীরবর্তী জনপদ রক্ষার লক্ষ্যে নদী পুনঃখননের সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার (২ মে) সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আঙুল থেকে ভোটের […]

নদী বাঁচাতে পারলেই টাংগাইল বাঁচবে-টুকু

নদী বাঁচাতে পারলেই টাংগাইল বাঁচবে-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘নদী বাঁচাতে পারলেই টাঙ্গাইল বাঁচবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, অন্যদিকে টাঙ্গাইল পৌরসভা ভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। দীর্ঘদিনের পলি জমে ভরাট এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি […]

টাংগাইলে ১১ দলের গণ মিছিল

টাংগাইলে ১১ দলের গণ মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ মিছিলটি হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান। একই সঙ্গে জ্বালানি সংকট ও […]

টাংগাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

টাংগাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৯ বছর পর স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান (৩৫) সদর উপজেলার গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।স্পেশাল জজ কোর্টের […]

বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল-টুকু

বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অবহেলার জন্য নিন্দা জানাই।’ সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে হামের […]

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি। সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এই […]

```

আমাদের মধুপুর ২৪