ভূঞাপুরে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সহকারি শিক্ষিকাকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। ১৪ জুলাই রোববার দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অজুর্না মহসীন উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামের কঠোর শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। […]

