ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের নির্বাচন জমে উঠেছে
নিজস্ব প্রতিনিধিঃ প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। সংঘর্ষ ও মারামারির ঘটনাও ঘটেছে। তবুও উন্মুক্ত নির্বাচনের হাওয়ায় জমে উঠেছে উপজেলাগুলো। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। […]

