বাসাইলে আনসার সদস্য হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

বাসাইলে আনসার সদস্য হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরো পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

আরো পড়ুনঃ

বাসাইলে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশি ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বাসাইল থানার ওসি আলমগীর করিব বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’