কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আমির আলী ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা […]

