```
টাংগাইলে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এআই বিষয়ক ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা

টাংগাইলে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এআই বিষয়ক ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা

টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধি, যুক্তি–পাল্টা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এআই বিষয়ক ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের শাহীন স্কুলে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সুফল ও কুফল নিয়ে তৃতীয় শ্রেণির পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা […]

কালিহাতীতে চেক জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা গ্রেফতার

কালিহাতীতে চেক জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এর আগে গত ২৮ নভেম্বর ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় ওয়ারেন্টভুক্ত আসামি’ শিরোনামে […]

টাংগাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

টাংগাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

টাঙ্গাইলে অসহায় ও ছিন্নমূল ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদরের পোড়াবাড়ী সরকারি বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় জেলা প্রশাসক বলেন, জেলার সব কয়টি উপজেলায় ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে এসব কম্বল […]

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত

ঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পুলিশ জানায়, কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বিনিময় […]

মির্জাপুরে টিউবওয়েলের ভেতর পানিতে চেতনানাশক, শিশুসহ ৫জন অসুস্থ

মির্জাপুরে টিউবওয়েলের ভেতর পানিতে চেতনানাশক, শিশুসহ ৫জন অসুস্থ

টাঙ্গাইলের মির্জাপুরে টিউবওয়েলের ভেতর পানিতে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় কে বা কারা। পরে ওই পানি পান করে শিশুসহ এক পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন ওই গ্রামের ইউসুফ আলী (৬০), তার ছোট ভাইয়ের স্ত্রী সুমি আক্তার (৩৫), ছেলে ইমন (২২), ভাতিজি […]

বিএনপি হলো ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল-টুকু

বিএনপি হলো ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল-টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল হলো বিএনপি। বিএনপি কখনো ইসলামকে ব্যবহার করে না, বরং ইসলামকে সম্মান ও হেফাজত করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুযোগ দিলে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক […]

তারেক রহমানের প্রত্যাবর্তনঃ টাঙ্গাইল থেকে আসছে ২৫ হাজার নেতাকর্মী

তারেক রহমানের প্রত্যাবর্তনঃ টাঙ্গাইল থেকে আসছে ২৫ হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। এছাড়া প্রায় ৪ শতাধিক গাড়িতে করে ২০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা জানান, […]

ভূঞাপুর প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ভূঞাপুর প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (আরটিভি ও মানবজমিন) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। এ ছাড়া ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী […]

মধুপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে পুলিশের মতবিনিময়

মধুপুরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে পুলিশের মতবিনিময়

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টাঙ্গাইল জেলার শতাধিক চার্চে উৎসব উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলাতেই রয়েছে ৯৩টি চার্চ। বড়দিনকে কেন্দ্র করে জেলার সব চার্চে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের আয়োজনে বড়দিন উপলক্ষে এক মতবিনিময় […]

```

আমাদের মধুপুর ২৪