```
রমজান উপলক্ষে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে-টুকু

রমজান উপলক্ষে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে-টুকু

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের […]

টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণের বেশি। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী হিসেবে […]

দেলদুয়ারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যর মতবিনিময়

দেলদুয়ারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যর মতবিনিময়

দেলদুয়ার উপজেলায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ব্যবসায়ীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল […]

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আকাশ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কাশিল ইউনিয়নের বাহাতৈর নামক এলাকায় চায়না ফ্যাক্টরির সামনে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার বিয়ালা গ্রামের অমল মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল আরোহী আকাশ ভাতকুড়া বাসাইল রোডের চায়না ফ্যাক্টরিরর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় […]

সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

শহীদ দিবসে প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। শনিবার সখিপুর উপজলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়াজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। ক্যাম্পস-এর সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ সামাদ এই ক্যাম্পর উদ্বাধন করেন। সখিপুর […]

টাংগাইলে একুশের প্রথম প্রহরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শ্রদ্ধা

টাংগাইলে একুশের প্রথম প্রহরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শ্রদ্ধা

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল […]

বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল: টাঙ্গাইলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি, বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে মাংস, […]

টাংগাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাংগাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইলে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরে এ কার্যক্রমের উদ্বোধণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন […]

৪৫ বছর পর বিএনপির মন্ত্রী পেলো মধুপুর-ধনবাড়ীবাসী

৪৫ বছর পর বিএনপির মন্ত্রী পেলো মধুপুর-ধনবাড়ীবাসী

দীর্ঘ ৪৫ বছর পর টাঙ্গাইল-১ আসন থেকে বিজয়ী হন বিএনপি’র ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। এই প্রথমবার এমপি হয়েই পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন তিনি। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য স্বপন প্রথমবার এমপি হয়েই ডাক, টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে বিএনপি সরকারের মন্ত্রিসভায় […]

টাংগাইলে অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের জয়

টাংগাইলে অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের জয়

‘অ্যাডভোকেট বার সমিতি টাঙ্গাইল’র ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের সবগুলোতেই নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন)। […]

```

আমাদের মধুপুর ২৪