বাসাইলে পৌরসভার উদ্যোগে বাজার মনিটরিং
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল পৌরসভার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপরের দিকে বাসাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু। এসময় বাসাইল বাজারের বিভিন্ন মনোহারির দোকান, মুরগির দোকান, গরুর মাংস, কাঁচা বাজার, খেঁজুর, তরমুজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয় […]

