অবহেলায় পড়ে আছে মাওলানা ভাসানীকে দেয়া মাও সে-তুংয়ের ট্রাক্টর

চীন সফরে গিয়ে বিপ্লবী নেতা মাও সে-তুংয়ের কাছ থেকে একটি ট্রাক্টর উপহার পেয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। কৃষকের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে দেশে ফিরেই ট্রাক্টরটি কৃষিকাজে ব্যবহার করেন তিনি। একসঙ্গে ৫০ একর জমি চাষের সক্ষমতা ছিল যন্ত্রটির। তবে সময়ের পরিক্রমায় ট্রাক্টরটির চাকা থেমেছে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস থামেনি। বাংলাদেশ-চীনের সম্পর্ক, দুই বিপ্লবী […]