```
টাংগাইল-৬ ও ৮ আসনে দুই প্রার্থীকে জরিমানা

টাংগাইল-৬ ও ৮ আসনে দুই প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গণভোজের আয়োজন করায় টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি প্রার্থী ও জামায়াতের নেতাকর্মীদের জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। জানা যায়, বুধবার রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের কর্মী-সমর্থকরা কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনি […]

নাগরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

নাগরপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা: এ কে এম আব্দুল হামিদের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। […]

নাগরপুরে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাগরপুরে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক ডা: এম এ মান্নান। এ সময় তিনি বলেন, […]

টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টি জেপির প্রার্থী

টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি হিমু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টি জেপির প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা ও মনোয়ন বৈধতা পেয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান ওরফে হিমু। তিনি এক সময় দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত ২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের […]

টাংগাইলে যমুনার চরে চাষ হচ্ছে গম, ভুট্টা, আলুসহ নানা জাতের ফসল ও সবজির

টাংগাইলে যমুনার চরে চাষ হচ্ছে গম, ভুট্টা, আলুসহ নানা জাতের ফসল ও সবজির

টাঙ্গাইলে যমুনায় জেগে উঠেছে অসংখ্য চর। সেসব বালুচরে কৃষি বিপ্লব ঘটিয়েছে নদীভাঙা মানুষ। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন চাষাবাদে। বালুতেই ফলাচ্ছেন সোনার ফসল। একরের পর একর জমিতে এখন সবুজের হাতছানি। চাষ হচ্ছে গম, ভুট্টা, আলুসহ নানা জাতের ফসল ও সবজির। তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। প্রশ্ন তুলেছেন কৃষি অফিসের […]

টাংগাইলে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ১৪ জন স্বতন্ত্র প্রার্থী

টাংগাইলে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ১৪ জন স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে টাঙ্গাইলের আসনগুলোতে প্রার্থী ও ভোটাররা নানা জল্পনা কল্পনা শুরু করেছেন। প্রার্থীদের কাছে উন্নয়নসহ নানা দাবি তুলে ধরছেন ভোটাররা। নির্বাচনে জিততে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত জেলার সাতটি আসনে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলটির ১৪ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন […]

টাংগাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

টাংগাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, রতন […]

নাগরপুরে বিএনপি প্রার্থীকে অতিথি না করায় দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

নাগরপুরে বিএনপি প্রার্থীকে অতিথি না করায় দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির […]

টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!!

টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!!

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলার ৮ সংসদীয় আসনের মধ্যে ৭টিতে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে। টাঙ্গাইল সদর আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ঘোষিত ৭টি আসনের ৪টিতে চলছে হ-য-ব-র-ল অবস্থা। স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। হয়েছে সংঘর্ষ, হচ্ছে মিটিং-মিছিল। আশঙ্কা করা হচ্ছে, এসব কোন্দলের সুযোগ নিতে পারেন অন্য প্রার্থীরা। জানা যায় মনোনয়ন দ্বন্দ্বে টাঙ্গাইল-১ […]

নাগরপুরে রাস্তার কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার

নাগরপুরে রাস্তার কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার

টাঙ্গাইলের নাগরপুরে সড়কের এক পাশে মাটি খুঁড়ে রাস্তার উন্নয়ন কাজ না করেই দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছেন ঠিকাদার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার তাগিদ দিয়েও কাজে ফেরাতে পারেনি ঠিকাদারদের। এতে জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। নাগরপুর-শাহজানী ভায়া গয়হাটা সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হলেও মাত্র কয়েক দিন পর কাজ ফেলে রেখে লাপাত্তা হয় দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। সূত্রে […]

```

আমাদের মধুপুর ২৪