```
টাংগাইলের দুটি আসনে নতুন মুখ, হারানো আসন পুনরুদ্ধারে তাঁরা মরিয়া

টাংগাইলের দুটি আসনে নতুন মুখ, হারানো আসন পুনরুদ্ধারে তাঁরা মরিয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টির প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরমধ্যে দুইটি আসনে দেওয়া হয়েছে নতুন মুখ। তাঁরা হলেন- টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসির। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আরেক নতুন মুখ টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে রবিউল আউয়াল লাভলু। তিনি […]

নাগরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী স্বপন

নাগরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী স্বপন

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। শনিবার দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের […]

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইলের নাগরপুরে বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের একজন নিহত হয়েছেন।  রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দেশে রওনা দেন নুরু বেপারি। পথিমধ্যে তিনি […]

নাগরপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান

নাগরপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে  টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাইনুল আলম খান কনকের নেতৃত্বে […]

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, স্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। […]

নাগরপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ

নাগরপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করলেও বিভিন্নভাবে হুমকি ধামকি ও হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রতিবাদে গত ১২ আগস্ট স্থানীয় ২৮ জন বাসিন্দার স্বাক্ষর সংযোজন করে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছেন মো. আলমাছ উদ্দিন নামের এক ব্যক্তি। […]

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের ৩টি আসন। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক […]

বিমানবন্দরে টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি গ্রেফতার

বিমানবন্দরে টাংগাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি গ্রেফতার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের […]

নাগরপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

নাগরপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ভোরে অভিযান চালিয়ে উপজেলার মামুদ নগর বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান উপজেলার পুগলী ইউনিয়নের ভাগনুরা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে দুপুর সাড়ে […]

নাগরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

নাগরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। হামলায় আহতরা হয়েছেন—রবিউল, আজিজ, আলী ও লাল হোসেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা গেছে, দীর্ঘদিন […]

```

আমাদের মধুপুর ২৪