টাংগাইলে আন্তর্জাতিক নার্স দিবসের র্যালি
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আয়োজনে এই আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা ও র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]

