ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আজমান মণ্ডল (৩৮) নামে এক মাহিন্দ্রাচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন্দ্রা চালক দেউলাবাড়ী ইউনিয়নের চক-পাকুটিয়া গ্রামের উদয় মণ্ডলের ছেলে। জানা যায়, মধুপুর থেকে খালি মাহিন্দ্রা নিয়ে বাড়িতে ফেরার পথে দেউলাবাড়ী এলাকায় পৌঁছালে […]

