```
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইলের নাগরপুরে বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের একজন নিহত হয়েছেন।  রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দেশে রওনা দেন নুরু বেপারি। পথিমধ্যে তিনি […]

ঘাটাইলের সাগরদীঘিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ঘাটাইলের সাগরদীঘিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ব্যাটারিচালিত অটো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তারই বন্ধু মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের সাগরদীঘি আসলাম মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার আব্দুল জলিল […]

ধনবাড়ীতে সড়ক ‍দুর্ঘটনায় তিনজন নিহত

ধনবাড়ীতে সড়ক ‍দুর্ঘটনায় তিনজন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. জিনাত আলীর ছেলে মো. আল আমীন (৩০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত […]

জুলাই অভ্যুত্থানে নিহত গোপালপুরের হৃদয়ের হাড়গোড় ফেরত চায় মা-বাবা

জুলাই অভ্যুত্থানে নিহত গোপালপুরের হৃদয়ের হাড়গোড় ফেরত চায় মা-বাবা

ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত বছর ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় গাজীপুরের কোনাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মৃত্যুর এক বছর পার হলেও এখনও তার মরদেহ পাওয়া যায়নি। আর সে কারণে নামও ওঠেনি শহীদের তালিকায়। সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায় হৃদয়ের বাবা-মা। বছর পার হয়ে গেছে এখনও ছেলের লাশ পাননি, […]

বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের মেহেনাজকে শেষ বিদায়

বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের মেহেনাজকে শেষ বিদায়

বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরাকে শেষ বিদায় জানাল তার পরিবার ও গ্রামবাসী। ছোট্ট হুমাইরাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। মঙ্গলবার (২২ জুলাই) টাঙ্গাইলের সখিপুরে নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয় তাকে। “আমার মেয়ে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। সে মেধাবি ছিল। আমার মেয়ে ডালিম পছন্দ করত, এজন্য আমি বাড়িতে ডালিম […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে আম ভর্তি একটি পিকআপের ধাক্কায় শুভ (২০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি মালভর্তি ট্রাক দাঁড়ানো […]

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় জহিরুল ইসলাম রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষে ধনবাড়ি হয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন রাসেল। পথে দেউলাবাড়ি […]

গোপালপুরে প্রতিপক্ষের হামালায় সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর নিহত

গোপালপুরে প্রতিপক্ষের হামালায় সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোর রাতে ‍উপজেলার নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। মূলত মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। […]

কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার হামিদপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জেমি (২০)। তিনি উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ঘাটাইল থেকে কালিহাতীর দিকে যাচ্ছিলেন জেমি। হামিদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে […]

মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত

মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে বাস ও মাহিন্দ্র নামক তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মিহন্দ্রর চালক নিহতসহ দুইজন নিহত হয়েছে। জানাযায় শুক্রবার (৬জুন) রাত ২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহা সড়কের মধুপুর পৌরসভার মালাউড়ির মধুপুর ফিলিং স্টেশনের পাশে শাহীন স্কুলের সামনে বাস ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক ফরহাদ মারা যায়। ঢাকা নেওয়ার পথে […]

```

আমাদের মধুপুর ২৪