ফরিদপুরে বাস উল্টে বাবা-ছেলেসহ নিহত ৭, আহত ৩২
ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে বাবা ও ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। এ সড়ক দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় জোবায়দা করিম জুট মিলের উল্টো পাশে শরিফ জুট মিলের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ফারাবী পরিবহনের ওই বাসটি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফরিদপুর আসছিল। […]

