```
মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’। কখনো রাতে কখনো দিনে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটিখেকোরা মাটি লুটে নিচ্ছে। এতে করে বিপুল পরিমাণ আবাদি জমি কমছে। কৃষিজমি কমে যাওয়ায় ধান, আলু, পাট, সরিষা, সবজিসহ খাদ্যশস্য উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে দ্রুত কৃষিজমি কমতে থাকলে এক পর্যায়ে […]

টাঙ্গাইলের শাড়ীকে জিআই পণ্য ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়

টাঙ্গাইলের শাড়ীকে জিআই পণ্য ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান। আরো পড়ুনঃ সরকারের সংশ্লিষ্ট দপতরের গাফিলতিতেই টাঙ্গাইল শাড়ির জিআই সনদ হাতছাড়া আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ […]

সখীপুরে ধুমধাম করে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে

সখীপুরে ধুমধাম করে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বেশ ধুমধাম করে গ্রাম-বাংলার আর দশটা বিয়ের মতোই উভয় পরিবারের সম্মতিতে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রামখালি পাড়া গ্রামে কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বর বাক ও শ্রবণ প্রতিবন্ধী সোহান (২৫) এবং কনে রিমু আক্তার (১৯)। মাথা ঝাঁকিয়ে বিয়ের কবুল বলে সম্মতি […]

টাঙ্গাইলে অসহায় দুঃস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে অসহায় দুঃস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিৎ “চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অসহায় দুঃস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী এক নারীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র […]

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

ঘাটাইলের জলাধারগুলো এখন অতিথি পাখির কলতানে মুখরিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সবুজ শ্যামল এক গ্রাম ডাকিয়া পটল। এ গ্রামের বুক চিরে বয়ে গেছে বিশাল এক জলাধার মলাদহ। এছাড়া রয়েছে আরো ছোট কয়েকটি বিল। এ বিলগুলোতে প্রতিবছরের মতো এবারো এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। নিত্যদিন ভোরের কুয়াশার আঁচল চিরে দলবেধে আসা পাখির ডানার শো-শো শব্দ আর কলতানে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। […]

মধুপুরে মেডিক্যাল অফিসার রন্জুর শখের ছাদ কৃষি

মধুপুরে মেডিক্যাল অফিসার রন্জুর শখের ছাদ কৃষি

নিজস্ব প্রতিনিধিঃ রোকনুজ্জামান রনজু, পেশায় একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। চাকরির পাশাপাশি অবসর সময়ে তার বাসার ছাদে শখের বশে করেছেন নানা সবজির চাষ। গতবছর মধুপুর পৌর শহরের পুন্ডুরা আদালত পাড়ায় তার বাবার রেখে যাওয়া জমিতে গড়েছেন বাসা। নতুন বাসার ছাদে ছোট পরিসরে গড়েছেন […]

বাংলাদেশে কী দুটি সংসদ একসঙ্গে কার্যকর?

বাংলাদেশে কী দুটি সংসদ একসঙ্গে কার্যকর?

বাংলাদেশে এখন দু’টি সংসদ চলমান। একাদশ সংসদ এবং দ্বাদশ সংসদ। যেহেতু রাষ্ট্রপতি এখন পর্যন্ত ভেঙে দেননি তাই একাদশ সংসদের  মেয়াদ শেষ হবে ২৯শে জানুয়ারি। রাষ্ট্রপতি ভেঙে না দিলে এবং মেয়াদের শেষ না হলে সংসদ বিলুপ্ত হওয়ার আর কোনো সুযোগ নেই। সুতরাং একাদশ সংসদ এখনো বিদ্যমান। আবার একাদশ সংসদ বহাল থাকা অবস্থায় দ্বাদশ সংসদের সদস্যগণ শপথ […]

মধুপুরে মজুরি বঞ্চিত গারো শ্রমিকরা

মধুপুরে মজুরি বঞ্চিত গারো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর গড়ে বেরিবাইদের মৃদুল নকরেক (৫০) ও থলেন নকরেক (৫৮) সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও তিন মেয়ে। ছোট ছেলে ছাড়া সবাইকে বিয়ে দিয়ে তারা নির্ভার। তবে অবস্থানগত কারণে তারা সন্তানদের থেকে পৃথক। স্বামী-স্ত্রী ও এক সন্তান মিলে এখন তাদের তিন সদস্যের সংসার। সংসারের খরচের জন্য অন্যের কাজ করেন দু’জনেই। কিন্তু […]

টাঙ্গাইল আদালত চত্তরের সুস্বাদু ঝাল চাপড়ি

টাঙ্গাইল আদালত চত্তরের সুস্বাদু ঝাল চাপড়ি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরের ডিস্ট্রিক্ট আদালত চত্বর এলাকার একটি দোকানে তৈরি হয় ঝাল চাপড়ি। ইতোমধ্যে এই সুস্বাদু খাবারটি অনেকের পছন্দের তালিকায় ঢুকেছে। টাঙ্গাইল পৌরর আদালত চত্বর এলাকায় প্রায় ২৫ বছর আগে এই ঝাল চাপড়ি বানানো শুরু হয়। এরপর থেকে এর কদর দিন দিন বেড়েছে সাধারণ মানুষের কাছে। দাম কম ও সুস্বাদু খাবার হওয়ায় সব […]

```

আমাদের মধুপুর ২৪