```
ভূঞাপুরে হুমকির মুখে প্রধানমন্ত্রীর উপহার শত শত কোটি টাকার বাঁধ

ভূঞাপুরে হুমকির মুখে প্রধানমন্ত্রীর উপহার শত শত কোটি টাকার বাঁধ

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা নদীর বামতীর ঘেঁষা ভূয়াপুর-তারাকান্দি সড়কটি ব্যবহৃত হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসাবেও। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায়, শত শত কোটি টাকা ব্যয়ে ভুঞাপুর-তারাকান্দি সড়ক রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা দাবি করেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া স্লুইস গেট থেকে গুলিপেচা মাঝে ভুঞাপুর উপজেলার জগৎপুরার ৩কিলোমিটার অংশে অন্তত ১০টি স্থানে, বাঁধ ঘেঁষে বসেছে […]

ভূঞাপুরে শিক্ষক হত্যার দায়ে আটক ৩ জন

ভূঞাপুরে শিক্ষক হত্যার দায়ে আটক ৩ জন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আব্দুল হক মাস্টার (৫৮) নামে এক মাদরাসা শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টায় বালু চাপা দেওয়ার আলোচিত ঘটনায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ […]

ভূঞাপুরে নিখোঁজের পরদিন শিক্ষকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

ভূঞাপুরে নিখোঁজের পরদিন শিক্ষকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক (৫৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠানে ওই শিক্ষককে পুঁতে রাখা হয়েছিল। নিহত আব্দুল আউয়াল হক সারপলশিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি স্থানীয় […]

ভূঞাপুরের যমুনা নদীতে জেগে ওঠা চরের বালু বিক্রির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

ভূঞাপুরের যমুনা নদীতে জেগে ওঠা চরের বালু বিক্রির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বাঁধ (রাস্তা) নির্মাণ করে জেগে ওঠা চর কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও কোনাবাড়ি মৌজায় যমুনা নদীতে জেগে ওঠা চর কেটে বালু বিক্রি করছেন তারা। বালু বিক্রির কারণে এলজিইডি কর্তৃক নির্মিত নদী রক্ষা বাঁধের সড়ক ভেঙে যাচ্ছে। সেই সাথে ভাঙনরোধে নদীতে […]

টাঙ্গাইলে সাতটি ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান, ৩৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে সাতটি ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান, ৩৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার কালিহাতি, ঘাটাইল ও ভূঁয়াপুর উপজেলার সাতটি ইটভাটায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের উদ্যোগে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এক প্রেস রিলিজে জানান, পরিবেশগত ছাড়পত্র […]

ভূঞাপুরে স্কুলের প্রধান তোরণ (গেট) নির্মাণে নামকরণের অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ভূঞাপুরে স্কুলের প্রধান তোরণ (গেট) নির্মাণে নামকরণের অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরের পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়ের (নিকরাইল) প্রধান তোরণ (গেট) নির্মাণে নামকরণের অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১লা জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। চলতি বছরের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মোহাম¥দ সানোয়ার […]

ভূঞাপুরে যমুনায় জেগে উঠা ফসলি জমির বালু বিক্রির ধায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুরে যমুনায় জেগে উঠা ফসলি জমির বালু বিক্রির ধায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী চরাঞ্চলে জেগে উঠে ফসলি জমি। এসব ফসলি জমিতে ভেকু বসিয়ে অসাধু বালু ব্যবসায়ীরা বালু কেনা-বেচা মহোৎসবে মেতে উঠে। এনিয়ে ভুক্তভোগী জমির মালিকরা বালু ব্যবসায়ীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধে লোক দেখানো অভিযান পরিচালনা চালায় বলে অভিযোগ করে […]

ভূঞাপুরে ব্রিজ যেন মরণ ফাঁদ

ভূঞাপুরে ব্রিজ যেন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হওয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ফলে ব্রিজটির কয়েকটি অংশে ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্রিজটি দ্রুত সময়ের সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির দুইপাশে রেলিং বহু আগে ভেঙে যায়। সম্প্রতি ব্রিজের […]

ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পে নার্সারী করে  ভাগ্য বদলেছে ফাতেমার

ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পে নার্সারী করে ভাগ্য বদলেছে ফাতেমার

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ঘর। সেই ঘরে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন ফাতেমা বেগম নামে এক নারী উদ্যোক্তা। ঘরের পাশে রয়েছে তার একটি চা-বিস্কুটের দোকান। পাশাপাশি নার্সারির ব্যবসা করেও তিনি সংসারের হাল ধরেছেন। ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। ফাতেমা বেগমের স্বামী মো. রঞ্জু। তারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরের শিয়ালকোল ফায়ার […]

ভূঞাপুরে চাচার মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টা পর ভাতিজার মৃত্যু

ভূঞাপুরে চাচার মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টা পর ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই। তবে অপ্রত্যাশিত ও অকাল মৃত্যু কেউই কামনা করে না। টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গ্রামে ১০ ঘন্টার ব্যবধানে এমন মৃত্যু হয়েছে চাচা-ভাতিজার। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টার সময় চাচা হাজী আবুল হোসেন (৮০) এর ভাতিজা হারুন খন্দকার তার ফেসবুক ওয়াল থেকে মৃত্যুর সংবাদ নিয়ে স্ট্যাটাস দেন। বাদ যোহর চাচার জানাযা […]

```

আমাদের মধুপুর ২৪