```
যমুনা রেলসেতুর উদ্বোধন শুরু

যমুনা রেলসেতুর উদ্বোধন শুরু

নিজস্ব প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে […]

দেশের দীর্ঘতম নবনির্মিত ‘যমুনা রেল সেতু’ আজ উদ্বোধন

দেশের দীর্ঘতম নবনির্মিত ‘যমুনা রেল সেতু’ আজ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত ‘যমুনা রেল সেতু’ আজ উদ্বোধন করা হবে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের  রেল চলাচল আরও সহজ হবে। ডাবল ট্র্যাকের সেতু উদ্বোধনে রেলযাত্রীরা খুশি। তবে সিঙ্গেল ট্র্যাকের রেললাইন হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না বলে হতাশাও তাদের। বিষয়টি স্বীকার […]

ভূঞাপুরে শহীদ পলাশের পরিবারকে সালাম পিন্টুুর ঈদ উপহার

ভূঞাপুরে শহীদ পলাশের পরিবারকে সালাম পিন্টুুর ঈদ উপহার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ফিরোজ তালুকদার পলাশের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। গত শনিবার (১৬ মার্চ) পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা। এ সময় শহীদ পলাশের পরিবারের সদস্যরা আব্দুস সালাম পিন্টুর […]

ঈদে যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা

ঈদে যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধিঃ সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকনোমিক কো-অপারেশন বা সাসেক-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইল প্রান্তে প্রায় চার বছরে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের। এ কারণে অতিরিক্ত যানবাহনের চাপসহ নানা কারণে আসন্ন ঈদে এই মহাসড়কে যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন বিভিন্ন পরিবহনের চালকরা। তবে, প্রকল্প ম্যানেজারের দাবি, ঈদে চার লেনের সুবিধা পাবেন ঘরমুখো মানুষ। […]

ভূঞাপুরে বালু মহাল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভূঞাপুরে বালু মহাল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বালু মহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। এতে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১০ […]

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। জানা যায়, গতকাল সকালে উপজেলার রাউৎবাড়ি […]

আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি করব না

আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি করব না

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, “জুলুম, অত্যাচার ও নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি করব না।” শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর […]

পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে

পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে যখন কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছিল। পাশাপাশি শিল্প কলকারখানা করে যখন উৎপাদনে যাবে, তখনই পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত ও ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ […]

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞপুরে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক […]

ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাসান আলীর ‍বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। বহিরাগতদের নিয়ে ওই শিক্ষক কলেজে প্রবেশের চেষ্টা করলে হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. […]

```

আমাদের মধুপুর ২৪