যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনও ধরনের আলোচনায় বসতেও অস্বীকার করেছিল তেহরান। তবে ইরান এখন তার সুর পরিবর্তন করেছে। পশ্চিম এশিয়ার এই দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়া বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি আছে তেহরান। […]