```
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না-সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে মিডিয়াকে দেখতে চাই না। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। তিনি বলেন, টাঙ্গাইলে মারুফ হত্যার আসামিদের […]

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়-নাহিদ

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়-নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যেমন লড়েছেন, তেমনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। এই টাঙ্গাইলেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে।’ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে […]

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির যে দর্শন, চিন্তা তারমধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ […]

টাংগাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ! হাজারো মানুষের ভোগান্তি দূর!!

টাংগাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ! হাজারো মানুষের ভোগান্তি দূর!!

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এতে ভোগান্তি দূর হয়েছে হাজারো মানুষের। সোমবার (২৮ জুলাই) বিকেলে সেতুটির উদ্বোধন করেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসলে সেই সঙ্গে আল্লাহর রহমতে আপনারা যদি আপনাদের ভোটে আমাকেও নির্বাচিত […]

কালিহাতীতে ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে বেনজির আহমেদ টিটো

কালিহাতীতে ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে বেনজির আহমেদ টিটো

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীর জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি। ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কস্তুরিপাড়া, রাজাফৈর ও সিংনাসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও সভা করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক […]

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

টাংগাইলের ৩টি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থিতা ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এরমধ্যে রয়েছে টাঙ্গাইলের ৩টি আসন। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক […]

ঢাকায় বিমান দুর্ঘটনায় টাংগাইল বিএনপির দোয়া

ঢাকায় বিমান দুর্ঘটনায় টাংগাইল বিএনপির দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন কোর্টবিল্ডিং জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে […]

টাংগাইলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

টাংগাইলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি এবং জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক […]

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারা দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় […]

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জিয়ামঞ্চসহ অংগ ও সহযোগী দল সম্মিলিত ভাবে এ কর্মসূচি পালন করে। এ সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির […]

```

আমাদের মধুপুর ২৪