মির্জাপুরে গুরুত্বপূর্ন স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র দাবদাহে খাবার পানির সংকট দেখা দেয়ায় পৌর সদরের জনগুরুত্বপূর্ন চারটি স্থানে জরুরী ভিত্তিতে গভীর নলকুপ স্থানের উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার দুপুরে তিনি শহরের ব্যস্ততম কলেজ রোড, কালীবাড়ি রোড়, বাওয়ার কুমারজানী রোড, কাঁচাবাজার রোড পরিদর্শন করে জরুরী ভিত্তিতে এসব নলকুপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। […]