সখীপুরে ডিম ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টীম তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দুই ডিমের আড়তদারকে এক লাখ টাকা জরিমানা করেছেন । সোমবার (৭ অক্টোবর) দুপুরে সখিপুর উপজেলার বোয়ালিয়া বাজারে এ অভিযান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, […]

