```
সখীপুরে বংশাই নদীতে সেতু না হওয়ায় ভোগান্তি চরমে

সখীপুরে বংশাই নদীতে সেতু না হওয়ায় ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধিঃ বংশাই নদীর বড়ইতলা খেয়াঘাটের মাঝি মহাদেব নিজেও খেয়া পারাপার করতে চান না। মহাদেবের পূর্ব পুরুষরা বংশপরম্পরায় বাৎসরিক ২০-৪০ কেজি বা ২০০-৫০০ টাকার বিনিময়ে টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলার বড়ইতলা ঘাটে প্রতিদিন শতশত লোকজন এপার-ওপার আনা নেওয়া করে থাকেন। কিন্তু মহাদেব জীবন সায়াহ্নে এসে নিজের চোখ দিয়ে তার খেয়া পারের ঘাট বড়ইতলায় সেতু দেখে […]

সখীপুরে গাছের চারা বিতরণ

সখীপুরে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপু্রে ‘গুড নেইবারস বাংলাদেশ, সখীপুর সিডিপির আওতাধীন প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গনে এ গাছের চারা বিতরণ করা হয়। সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র মোহাম্মদ মজিবর, ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান […]

সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪। শনিবার (২০ এপ্রিল) উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদার’কে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর […]

কাদের সিদ্দিকীকে ক্ষমা চাইতে বললেন জয়

কাদের সিদ্দিকীকে ক্ষমা চাইতে বললেন জয়

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে নিজের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল)-এর এমপি অনুপম শাহজাহান জয়। শনিবার (২০ এপ্রিল) সকালে সখীপুর ডাকবাংলো চত্বরে আয়োজিত সখীপুর মুক্তিবাহিনী দিবস উদযান অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এমপি জয় এ আহ্বান জানান। তিনি বঙ্গবীরকে উদ্দেশে বলেন, ‘আপনি হতেয়া রাজাবাড়ীতে এক বক্তব্যে […]

সখীপুর-বাসাইলে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে দুই উপজেলার মানুষ

সখীপুর-বাসাইলে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে দুই উপজেলার মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ কত এমপি আইলো গেল, কেউ আর আমাগো কষ্ট বুঝলো না। কেউ আর কথাও রাখলো না। বঙ্গবীর কাদের সিদ্দিকী এমপি হইলো কিন্তু আমরা সেতু পাইলাম না। তারপর শওকত মোমেন শাহজাহান এমপি হইলো, তার ছেলে অনুপম শাহজাহান জয় হইলো, সেও কথা রাখে নাই। আবার জোয়াহের এমপি হইছিল কথা দিয়েছিল সেও কথা রাখলো না, এখন আবার […]

সখীপুরে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

সখীপুরে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমি বাসাইল উপজেলার বার্থা গ্রামের জুয়েল রানার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানো আ. লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আহত সাংবাদিক এম. সাইফুল ইসলাম শাফলু ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। আরো পড়ুনঃ সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা গত […]

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সড়কের মনির উদ্দিন প্লাজায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আহত সাংবাদিকের স্ত্রী শারমিন আক্তার রিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে আমলে […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়। সোমবার […]

সখীপুরে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপন

সখীপুরে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কৃতি মণ্রালয়ের পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ (১৪৩১ বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) “আমরা তো তিমির বিনাশী” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল থেকে উপজেলা হলরুমে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বর্ষবরণের সম্মিলিত গানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন […]

```

আমাদের মধুপুর ২৪