সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সখীপুরের মোশারফ হোসেন
অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট বছর আগে সৌদি আরবে যান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশারফ হোসেন (৪০)। দেশটির আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। দূর প্রবাসে কর্মরত অবস্থায় রবিবার (৮ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তিনি। মোশারফ মো. সূর্যত আলী ও জহুরা বেগম দম্পতির সন্তান। পরিবারে […]

