```
ঘাটাইলে পিকআপচাপায় এক স্কুল শিক্ষক নিহত

ঘাটাইলে পিকআপচাপায় এক স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপচাপায় পলাশ কর্মকার নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পাকুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, পলাশ গৌররঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঘাটাইল পৌরসভার চান্দসি গ্রামে। তিনি গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী মধুপুর উপজেলায় যাওয়ার পথে পিকআপ চাপা […]

সখিপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

সখিপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ৭ টায়  উপজেলার বেড়বাড়ী, সকাল ৯ টায় সখিপুর থানার গেট সংলগ্ন গএলাকায় এবং সকাল ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো। সে রাতে ডিউটি […]

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলে

মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শ‌নিবার (২১ ডিসেম্বর) বিকেল বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশ্রা গ্রামের কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)। আহত দুজন মধুপুর পৌর […]

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব সিএনজি […]

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ইমাম ও মোয়া‌জ্জিন নিহত

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ইমাম ও মোয়া‌জ্জিন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মসজিদে আজান দিতে ও নামাজ পড়াতে যাওয়ার পথে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মোয়া‌জ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া […]

সখীপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে মোটরসাইকেল নিয়ে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩৫)র মৃত্যু হয়েছে। সোমবার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। এ সময় মোটরসাইকেল থেকে সটকে পড়ে নিহত রমজান আলীর বাবা রুস্তম আলীকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল […]

মির্জাপুরে বাসের ধাক্কায় নিহত ১ জন

মির্জাপুরে বাসের ধাক্কায় নিহত ১ জন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দ্রুতগতির এক বাসের চাপায় শারমিন হক বিথি (৪২) নামে এক দক্ষিণ কোরিয়াপ্রবাসী নারী মারা গেছেন। আহত হয়েছেন বিথির মেয়েসহ পাঁচজন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ময়নাল হকের মেয়ে। তিনি মেয়েসহ স্বামীর সঙ্গে দক্ষিণ […]

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু। ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটির একটি বাসের পেছনে […]

সখীপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

সখীপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় মীর আকবর হোসেন (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া (কেজিতে) উচ্চবিদ্যালয়ের সাবেক অফিস সহকারী ছিলেন। স্থানীয়রা জানায়, সখীপুর সিডস্টোর সড়কের কীর্ত্তনখোলা চৌরাস্তা এলাকায় গরু বহনকারী একটি ট্রাক আকবরকে ধাক্কা দিলে তিনি […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় শাহ সুলতান ফাহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কের কামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর […]

```

আমাদের মধুপুর ২৪