```
টাংগাইলে সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিনিধিঃ মাহফিল থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এ সময় তার পরিবারের সদস্যরাও আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে আব্দুল হাই সাইফুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। […]

ঘাটাইলে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

ঘাটাইলে মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত […]

সখীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

সখীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার তানভির আহম্মেদ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে একটি গানের আসর থেকে ফেরার পথে সে নিহত হয়। নিহত তানভির আহম্মেদের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামে। সে ওই গ্রামের আবু বকর মিয়ার ছেলে। সে সূরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু। মঙ্গলবার(১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে। আহত […]

সড়ক দুর্ঘটনায় মধুপুরের তিন যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় মধুপুরের তিন যুবক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সকালে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন […]

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী তানজিনা। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী […]

টাংগাইলে বাস চাপায় দুইজনের মৃত্যু

টাংগাইলে বাস চাপায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নান্নু খান বলেন, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক […]

কালিহাতীতে বাস চাপায় একজন নিহত

কালিহাতীতে বাস চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় মহিউদ্দিন আকন্দ (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন আকন্দ উপজেলার দেউপুর গ্রামের আনোয়ার হোসেন আকন্দের ছেলে। শনিবার দুপুর ১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে […]

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। গত শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোচালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের শওকত মণ্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়ন চন্দ্র দাস। এর আগে শুক্রবার ভোরে একইস্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়।  পুলিশ […]

টাংগাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

টাংগাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার […]

```

আমাদের মধুপুর ২৪