```
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে

আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে। দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত […]

টাংগাইলে হাদির মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

টাংগাইলে হাদির মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির […]

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন

দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এ ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। স্থানীয়রা জানান, এক যুগেরও বেশি সময় আগে স্টেশনটি নির্মাণ করা হয়। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হয়নি। এই রেল স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল […]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবেঃটুকু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবেঃটুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া বেপারীপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির […]

টাংগাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাংগাইলে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. আনোয়ার (৩৮) ও মো. ইমরান আলী (২২)। র‍্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন আশিকপুর বাইপাস সড়কের পশ্চিম পাশে সিরাজগঞ্জগামী লেনে একটি […]

টাংগাইলে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামি গ্রেফতার

টাংগাইলে র‌্যাবের পৃথক অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামি গ্রেফতার

টাঙ্গাইলে র‍্যাব-১৪ পৃথক তিনটি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ছিনতাই মামলার সক্রিয় আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধির কাছ […]

২৪ ঘন্টায় টাংগাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার

২৪ ঘন্টায় টাংগাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী। গ্রেপ্তাররা হলেন নাগপুর […]

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

টাংগাইলে এনসিপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন। ঘোষিত ১২৫টি আসনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে চারটি আসনে চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এতে টাঙ্গাইল-১ […]

টাঙ্গাইলে ভোটের জটিল হিসাব, বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত

টাঙ্গাইলে ভোটের জটিল হিসাব, বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত

টাঙ্গাইলের ১২টি উপজেলায় সংসদীয় আসন আটটি। এসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। একাধিক মনোনয়নপ্রত্যাশীর চাপে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী মনোনয়নে বিলম্ব করে বিএনপি। গত ৪ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে রাতেই মশাল মিছিল করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। অন্য আসনগুলোতেও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর চাপে ভোটের হিসাব মেলাতে হিমশিম […]

আজ টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস

আজ টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস

আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইলের হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে টাঙ্গাইল মুক্ত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর দখলদারিত্ব থেকে। দীর্ঘ নয় মাসের যুদ্ধ, ত্যাগ ও নির্যাতনের গৌরবগাথায় আজও দিনটি টাঙ্গাইলবাসীর কাছে স্মরণীয়। দিবসটি উপলক্ষে দীর্ঘদিন পর ঐতিহাসিক কাদেরিয়া বাহিনীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— ভোরে মুক্তিযুদ্ধের […]

```

আমাদের মধুপুর ২৪