টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। […]