সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রাজ্জাক জানান, কলা চাষের জমিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হয় সিয়াম।

পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।